শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুই টেস্ট আ‌গেই ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে অ্যাশেজ জিত‌লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : হা‌তে তেমন উই‌কেট না থাকায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে প্রতি‌রোধ গড়‌তে পা‌রে‌নি ইংল‌্যান্ড। অ্যাডিলেডে পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২২৮ রান। হাতে ছিল ৪ উইকেট। এই অবস্থায় ইংল‌্যান্ড‌কে ৮২ রানে হারিয়েছেন প্যাট অ‌স্ট্রেলিয়া। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগ‌তিকরা।

২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ জেততে পারেনি। ১৪ বছর পার হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে গেরো খুলতে পারেননি ইংলিশরা। এছাড়াও পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেড মিলিয়ে সিরিজের খেলা হয়েছে মাত্র ১১ দিনে। অ্যাশেজ ইতিহাসে এত কম সময়ে সিরিজ শেষ হওয়া এটি মাত্র দ্বিতীয় ঘটনা। --- টি স্পোর্টস

অ্যাশেজ টেস্টের শুরু হয়েছিল পার্থে। মাত্র দুই দিনেই শেষ হয় প্রথম টেস্ট। ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

১-০ এগিয়ে যাওয়ার পর ব্রিসবেনে অনুষ্ঠিত হয় দিবা-রাত্রির টেস্ট। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ২-০ ব্যবধানে। 

দুই টেস্টের তুলনায় তৃতীয় টেস্টে কিছুটা উন্নতি হলেও, অ্যাডিলেডে প্রথমবারের মতো সিরিজের কোনো টেস্ট পাঁচ দিনে টেনে নিয়েছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের টেস্টভাগ্য ঠিক যেমন লেখা ছিল, সেটাই হলো। ৯২ রানে হেরে সিরিজ খুইয়েছেন বেন স্টোকসরা। পঞ্চম দিনে স্টোকস ও হ্যারি ব্রুক ফিরলেও ভাগ্য স্পষ্ট হয়ে যায় ইংল্যান্ডের জন্য। 

সপ্তম উইকেটে উইল জ্যাকস ও জেমি স্মিথ ৯১ রানের জুটি গড়েন। স্মিথ ৮৩ বলে ৬০ রান করে আউট হলে ইংল্যান্ডের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এরপর জ্যাকস কিছুটা লড়াই করেন, আর শেষ দিকে উইকেটে ছিলেন ব্রাইডন কার্স, যা দলের কাজে আসে না।

সংক্ষিপ্ত স্কোর ------

অস্ট্রেলিয়া: ৩৭১ ও ৩৪৯

ইংল্যান্ড: ২৮৬ ও ৩৫২

ফলাফল: অস্ট্রেলিয়া ৮২ রানে জয়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়