শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : রিয়াল মা‌দ্রিদ‌কে অ‌নেক লড়াই কর‌তে হ‌য়ে‌ছে দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে। তৃতীয় স্তরের দল তালাভেরাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কষ্টার্জিত এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে পা রাখলো গ্যালাক্টিকোরা।

খেলার ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ডি-বক্সে তালাভেরা ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় তালাভেরা ডিফেন্ডার ফারান্দোর আত্মঘাতী গোলে। ---- যমুনা‌নিউজ

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় রিয়ালের আধিপত্য থাকলেও ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান তালাভেরার নাহুয়েল। তবে এর আট মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় প্রায় নিশ্চিত করেন এমবাপ্পে।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে তালাভেরার গনসালো এক গোল দিয়ে রোমাঞ্চ জাগালেও শেষ পর্যন্ত রক্ষণ সামলে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আলোন্সোর শিষ্যরা।

আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঘরের মাঠে লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে গ্যালাক্টিকোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়