শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা 

স্পোর্টস ডেস্ক : অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে। বুধবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের জন্য এখনও সরকারের চূড়ান্ত অনুমতি না পাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হয়েছে। ---- ডেই‌লি ক্রিকেট

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করেছিল, ২৪ ডিসেম্বর ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে মূল প্রতিযোগিতা।

বিসিবি আশাবাদী যে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু করা যাবে। তবে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে কি না—তা নিয়ে বিপিএল গর্ভনিং কাউন্সিল নিশ্চিত নয়।

বুধবার বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান অনিশ্চিত।

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্ট আয়োজনের জন্য আগে অনুমতি ছিল, তবে গত চার-পাঁচ দিনে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই আমরা এখন সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়