শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমান রেকর্ড মূল্যে আইপিএলে দল পেয়েছেন। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দাম।

তবে আইপিএলে পু‌রো সিজন খেলতে পারবেন না মুস্তাফিজ। নিউজিল্যান্ড সিরিজের কারণে আইপিএল রেখে দশ দিনের জন্য দেশে ফিরবেন টাইগার এ পেসার।  বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ----- ডেই‌লি ক্রিকেট

আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের পুরো সিজনে খেলতে পারবেন না। সেটাই সত্যি হচ্ছে, কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন মুস্তাফিজ।

একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজ। তাসকিন আহমেদের নাম উঠলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 

শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, লিটন দাস ও রাকিবুল হাসানের নাম তালিকায় থাকলেও নিলামেই উঠেনি।

গত মৌসুমের মাঝপথে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন মুস্তাফিজ। এবারও তাকে পেতে নিলামে লড়াই করেছে দলটি। তবে শেষ পর্যন্ত কলকাতার কাছে হেরে গেছে তারা। 

মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে দলটির হয়ে আইপিএলে খেলবেন ফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়