শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকতা দলের পার্ট হতে পেরে আমি খুবই খুশি, সি ইউ সুন: মোস্তাফিজ

রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন খবরে বেশ খুশি দ্য ফিজ খ্যাত এই বাহাতি পেসার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা দলের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় মোস্তাফিজ এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফিজ বলেন, আমি খুবই খুশি এবং আনন্দিত, কলকতা দলের পার্ট হতে পেরে। সি ইউ সুন।

প্রসঙ্গত, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ইতিহাসের রেকর্ড মূল্যে দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটিই। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়