শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোট ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। 

দুবাইয়ে আজ মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তাকে দলে নেয় কলকাতা। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলার (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এটাই এতকাল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছিল।

আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত বাংলাদেশের বা-হাতি পেসার। সবশেষ আসরে নিলাম থেকে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ায়। 

আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ।

মোস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়