শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল নিলামে ইতিহাস: গ্রিনকে সর্বোচ্চ দামে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

আইপিএলে আবারও রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনল তারা। আইপিএলের নিলামে বরাবরই দামি ক্রিকেটার কেনার অভ্যাস রয়েছে কলকাতার। সেই অভ্যাস থেকে সরল না তারা এবারও।

ক্যামেরন গ্রিনকে কিনতে যে লড়াই হবে, সে ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। কারণ, ছোট নিলামে যে অলরাউন্ডারেরা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনিই। গ্রিনকে নিতে যে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ঝাঁপিয়ে পড়বে সেটাও বোঝা গিয়েছিল। কারণ, আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর। চেন্নাই ছেড়েছে স্যাম কারানকে। তাই দুই দলেরই পেস-অলরাউন্ডার প্রয়োজন ছিল।

নিলামে দেখা গেল, গ্রিনের নাম বলার পর সবার আগে হাত তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও ২ কোটি ৬০ লাখ রুপির পর মুম্বাই সরে যায়। তারপর আসরে নামে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। চড়চড় করে দাম বাড়ছিল গ্রিনের। কেউ কাউকে ছাড়ছিল না; কিন্তু ১৩ কোটি ২০ লাখ রুপি দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। এবার আসরে নামে চেন্নাই।

বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে গ্রিনকে কিনেছিল মুম্বাই। সে দামেই ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই অর্থও এবার ছাপিয়ে যায়। ২০ কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লাখ রুপি বিড করার পরই চেন্নাই থেমে যায়। গ্রিনকে জয় করে নেয় কেকেআর।

আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এতদিন নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম। এবার স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়