শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার সা‌বেক ক্রিকেটার অর্জুনা রানা তুঙ্গার  বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে  বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেফতারের পরিকল্পনা জানিয়েছে দেশটির সরকার জ্বালানীমন্ত্রী থাকার সময়ে দুর্নীতি করেছেন, এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সোমবার (১৫ ডি‌সেম্বর) শ্রীলঙ্কার আদালতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্নীতি দমন সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকার সময় রানাতুঙ্গা দীর্ঘমেয়াদী তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। যার ফলে তুলনামুলক বেশি দামে বাজার থেকে তেল কেনা হয়। 

ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি। ---- ডেই‌লি ক্রিকেট

দুর্নীতি দমন কমিশন আদালতকে জানিয়েছে, বর্তমানে বিদেশে অবস্থান করছেন রানাতুঙ্গা। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।

শুধু রানাতুঙ্গা নন, তার বড় ভাই ধাম্মিকা রানাতু্ঙ্গাও দুর্নীতির সাথে জড়িত। যার কারণে গত সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তার দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রানাতুঙ্গার আরেক ভাই, সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা গত মাসে বিমা জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছেন। সেই মামলা আপাতত মুলতবি আছেন। ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

মূলত রানাতুঙ্গা ভাইদের বিপক্ষে বিচারিক কার্যক্রম দেশটির দুর্নীতি বিরোধী অভিযানের অংশ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে দুর্নীতির সংস্কৃতির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

রানাতুঙ্গার অধীনে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় লঙ্কানরা। 

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন রানাতুঙ্গা। পরে সরকারের বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক এ ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়