শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নান্নু-রাজ্জাকদের শহীদ জু‌য়েল একাদশ‌কে সহজেই হারালো আশরাফুল-রফিকরা

স্পোর্টস ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু-আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের শহীদ মুশতাক একাদশ।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় আগে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানে থামে শহীদ জুয়েল একাদশ।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে শুরুটা ভালো করতে পারেননি তারা। দুই ওপেনার হান্নান সরকার ও মোহাম্মদ আশরাফুল ফেরেন এক অঙ্কের ঘরেই। মোহাম্মদ রফিক খেলেছেন ১১ বলে ১৬ রানের ইনিংস। 

তবে মুশতাক একাদশকে বড় সংগ্রহ এনে দেন নাদিফ চৌধুরী ও তুষার ইমরান। ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৬ রান করেছেন নাদিফ। তুষার অপরাজিত ছিলেন ২৭ বলে ৪২ রান করে।

শহীদ জুয়েল একাদশের হয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাভেদ ওমর বেলিমের উইকেট হারায় জুয়েল একাদশ। শাহরিয়ার নাফীস খেলেছেন ৩৩ বলে ৩৬ রানের ইনিংস। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। অধিনায়ক নান্নুর ব্যাট থেকে এসেছে ৮ বলে অপরাজিত ২ রান। 

শহীদ মুশতাক একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল, হাসিবুল হোসাইন শান্ত, মোহাম্মদ রফিক ও তুষার ইমরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়