শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ

স্পোর্টস ডেস্ক : গোল দেয়, গোল শোধ হয়। কিন্তু শেষ দি‌কে ভাগ্যের দরজা বন্ধ হ‌য়ে যায় বায়ার্ন মিউ‌নি‌খের। অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে তারা হার এড়া‌তে পে‌রে‌ছে। তলানির দল মেইনজ জিরো ফাইভের সাথে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মেইনজকে আতিথ্য দেয় বায়ার্ন।

এদিন ম্যাচে দাপুটে শুরুর পর ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। লেনার্ট কার্লের দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। চলতি মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে ১৪ ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি করে নতুন মাইলফলক তৈরি করলো বায়ার্ন।

প্রথমার্ধের ইনজুরি টাইমে পতুলস্কির গোলে সমতায় ফেরে মেইনজ। ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল।

দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে এবারের আসরে একটি মাত্র জয় পাওয়া দলটি এগিয়ে যায় ২-১ গোলে। তবে খেলার শেষদিকে সফল স্পটকিকের মাধ্যমে কোনো রকমে দলকে হারের মুখ থেকে ফিরিয়ে আনেন বায়ার্নের ইংলিশ স্টাইকার হ্যারি কেইন।

১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাভারিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা এগিয়ে রয়েছে ৯ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়