শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লা‌মিচা‌নে বি‌পিএ‌লে রাজশাহী ওয়া‌রিয়‌র্সে খেল‌বেন 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সেই শুরু হ‌চ্ছে বি‌পিএল। এবা‌রের আসর‌কে কেন্দ্র ক‌রে একের পর এক চমক উপহার দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মধ্যে অন্যতম রাজশাহী ওয়ারিয়র্স।

নিলাম ও আগে অনেক তারকা ক্রিকেটারকে দলে নিয়ে আলোচনায় আছে পদ্মা পাড়ের দলটি। এবার নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে দলে ভেড়ালো রাজশাহী। বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।  

সরাসরি চুক্তিতে ইতোমধ্যে এক ঝাঁক বিদেশি তারকা দলে টেনেছে তারা। সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ নেওয়াজ, জিমি নিশাম, হুসাইন তালাতরা আছেন তাদের মধ্যে। এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হলেন লামিচানে।

বিপিএলে এর আগেও খেলে গেছেন লামিচানে। ২০১৯ সালের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে ৬ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।
 
এর আগে নারী কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন লামিচানে। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে ১৭ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়