শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসির  বৈষম্য, বাংলাদেশ ও পাকিস্তানকে বাদ দি‌য়ে বিশ্বকাপ ব্যানার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক ক্রিকে‌টের শাসক সংস্থা আই‌সি‌সি বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে একের পর এক পোস্ট করেছে। যে ছবিটা আইসিসি বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে আছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। 

এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। পাকিস্তানের সমর্থকেরা জানিয়েছেন প্রতিবাদ। কেন পাকিস্তানের অধিনায়কের ছবি প্রচারে রাখা হয়নি, তা নিয়ে বেশ ক্ষুব্ধ দেশটির সমর্থকেরা। আবার অনেকেই বলছেন ভিন্ন কথা। তাদের মতে, সাফল্যের নিরিখেই নাকি পাঁচ দলের অধিনায়কের ছবি বেছে নেওয়া হয়েছে। ---- সময়‌নিউজ
 
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। তার মধ্যে আইসিসির পোস্টারে রাখা হয়েছে পাঁচ দলের অধিনায়কের ছবি। বাকি ১৫ দলের কোনো ক্রিকেটারের ছবি রাখা হয়নি সেখানে। 

আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সবাই যাতে খেলা দেখতে পারেন। অর্থ যেন সমস্যা না হয়। সেই কারণে টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মুদ্রায় ১০০ টাকা ও শ্রীলঙ্কার মুদ্রায় ১০০০ টাকা। আরও বেশি দর্শক যাতে মাঠে আসেন, তার জন্য পরিকল্পনা করেই টিকিটের দাম ঠিক করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে প্রথম পর্বের টিকিট বিক্রি। তবে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে, সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে টিকিটের সর্বোচ্চ মূল্য কত, তাও এখনও পর্যন্ত জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়