শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল, আফগা‌নিস্তা‌নের রহমানউল্লাহ গুরবাজ খেল‌বেন ঢাকা ক‌্যা‌পিটাল‌সে

স্পোর্টস ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন অ্যালেক্স হেলস। আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনারের। 

বিপিএল নিলামের আগেই হেলসের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এদিকে আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। হেলসের আবুধাবি যদি ফাইনালে উঠে তাহলে ঢাকার হয়ে শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এমন অবস্থায় বিকল্পও ভেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের আগামী মৌসুমের জন্য ঢাকা চুক্তি করেছে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তাদের দুজনের অন্তত একজনকে টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়ার আশা করছেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে আতিক ফাহাদ বলেন, ‘দুজন খেলোয়াড়ই আইএল টি-টোয়েন্টিতে আছেন। আপনারা জানেন আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। সেই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচে...কিছুটা দ্বিধা আছে অ্যালেক্স আগে আসতে পারছে নাকি পারছে না। সে কারণে আমরা বিকল্প একজন বড় ওপেনার নিয়ে রেখেছি। আশা করি যেকোন একজন চলে আসবে।

‘আমাদের সাইফ আছে, উসমান আছে। উসমান পুরো মৌসুমই থাকবে। অ্যালেক্স যদি শুরুর দিকে নাও আসতে পারে, একই ধরনের আরেকজন বড় খেলোয়াড় আসবে।’ তিনি আরও যোগ করেন, ‘আসলে আমরা যোগাযোগ করেছি গুরবাজের সাথে। কারণ গুরবাজ বা অ্যালেক্স হেলস তাদের দুজনের একজনকে যদি গ্রুপ পর্বের পর পরই পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে।

হেলস ও গুরবাজের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার হয়ে খেলবেন ‍উসমান খান, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং দাসুন শানাকা। দেশিদের মধ্যে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যাবে সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়