শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১৩৪ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ

সর্বনিম্ন ১৩৪ টাকা দিয়ে মাঠে বসে দেখা যাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০০ রুপির সমান। তবে সেটা শুধু ভারতের নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে, শ্রীলঙ্কায় প্রথম পর্বের ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে এক হাজার লঙ্কান রুপি করে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কায়। প্রথম পর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আইসিসি আজ এই পর্বের টিকিটের দাম জানিয়েছে। টিকিট বিক্রি শুরুও আজ থেকে।

বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট থেকে দর্শকরা প্রথম পর্বের ম্যাচের টিকিট কাটতে পারবেন। সে জন্য ভিজিট করতে হবে ‘টিকিটস ডট ক্রিকেটওয়ার্ল্ডকাপ ডট কম’ সাইটে। আইসিসি জানিয়েছে, দ্বিতীয় পর্বের টিকিটের দাম জানানো ও বিক্রি শুরু হবে খুব শিগগির।

আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, ‘মাত্র ১০০ রুপি থেকে শুরু করে ১০০০ শ্রীলঙ্কান রুপি পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করে আমরা সাশ্রয়ী মূল্যকে কৌশলের কেন্দ্রবিন্দুতে রেখেছি। এর মানে হলো, ক্রিকেটের উদ্‌যাপনের দরজায় লাখ লাখ মানুষকে আমন্ত্রণ জানানো। শুধু দূরের দর্শক হিসেবে নয়, একটি স্টেডিয়াম যে শক্তি, আবেগ এবং জাদু প্রদান করতে পারে তাতে সক্রিয় হিসেবে অংশগ্রহণ করা।’

গত বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ২০টি দল। প্রথম পর্বের ম্যাচগুলোর জন্য তাদের ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের সঙ্গীরা একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপের সেরা দুটি দল যাবে সুপার এইটে। সেই ৮ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে সেরা চারটি দল যাবে সেমিফাইনালে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল। প্রথম সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত নয়, পাকিস্তান উঠলে হবে কলম্বোয়। অন্যথায় প্রথম সেমিফাইনাল কলকাতায়, ফাইনাল আহমেদাবাদে।

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়