শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে উরুগু‌য়ে ও জাপা‌নের বিরু‌দ্ধে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে ও জাপানের মোকাবেলা করবে ইংল্যান্ড। আগামী বছরের ২৭ মার্চ ওয়েম্বলিতে উরুগুয়েকে এবং ৪ দিন পর একই ভেন্যুতে জাপানকে আতিথ্য দিবে তারা। বুধবার (১০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে ইংলিশ এফএ। --- চ‌্যা‌নেল২৪

১৯৬৬ সালে নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপটি জিতেছিল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য তাদের। তাই উত্তর আমেরিকার যাবার আগে থমাস টুখেলের দলের এই দুটি ম্যাচই সর্বশেষ হোম ম্যাচ। 

এদিকে বাছাইপর্বে শতভাগ রেকর্ড নিয়ে প্রথম ইউরোপীয়ান দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে থাকা উরুগুয়ে ও ১৮তম স্থানে থাকা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে ম্যাচগুলো যে মোটেই সহজ হবেনা তা সহজেই অনুমেয়। 

বিশ্বকাপের আগে মে মাসে টুখেল তার চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করবে। যে কারনে এই দুটি প্রীতি ম্যাচই খেলোয়াড়দের সামনে ঘরের মাঠে নিজেদের প্রমাণের শেষ সুযোগ। বিশ্বকাপের ক্যাম্পে প্রবেশের আগে যুক্তরাষ্ট্রে আরো দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

ইংলিশ ম্যানেজার টুখেল বলেছেন, ‘বিশ্বকাপের প্রস্তুতিতে এই দুটি ম্যাচ হাতে পেয়ে আমরা সত্যিই দারুন আনন্দিত। আমরা বিশ্বের শীর্ষ ২০ দলের মধ্যে দুটি দলের সাথে খেলতে চেয়েছিলাম। একইসাথে ইউরোপের বাইরের প্রতিপক্ষের বিপক্ষেও নিজেদের ঝালিয়ে নেবার ইচ্ছে ছিল।

জার্মান বস আরো বলেন, ‘শুক্রবারের ড্রয়ের পর আগামী বছরের বিশ্বকাপের উত্তেজনা সত্যিকার অর্থেই বেড়ে গেছে। ওয়েম্বলিতে সমর্থকদের দেখার অপেক্ষ যেন শেষ হচ্ছেনা।’ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এল-গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়