শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপকে সামনে রেখে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের বিরল সুযোগ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।

আগের দুই আসরেই শিরোপা জিতেছিল যুবারা, আর দীর্ঘ প্রস্তুতি, বিদেশ সফর ও নিয়মিত ম্যাচ খেলে তারা এবারও যাচ্ছে শিরোপা ধরে রাখার মিশনে।

তবে প্রধান কোচ নাভিদ নওয়াজ চান না অতীত সাফল্যের বোঝা তরুণদের খেলায় ছাপ ফেলুক। তাঁর বার্তা পরিষ্কার—চাপ নয়, নিজের খেলাকে উপভোগ করা, প্রক্রিয়ায় মনোযোগ রাখা এবং দলীয় সংহতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ (৯ ডিসেম্বর) মিরপুরে নাভিদ বলেন, এটি আরেকটি সাধারণ টুর্নামেন্ট, যে দিন যে দল ভালো খেলবে, জয় সেদিকেই যাবে।

তিনি আরও জানান, দলের ভেতরে সবাই যেন পরস্পরকে সমর্থন করে, কেউ যেন একা বোধ না করে এবং চাপে একসঙ্গে লড়াই করতে পারে—এই মানসিক প্রস্তুতিই তাদের মূল শক্তি।

দল ঘোষণায় এসেছে একটি উল্লেখযোগ্য পরিবর্তনও। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা অলরাউন্ডার দেবাশীষ সরকার বাদ পড়েছেন, তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন শেখ পারভেজ রহমান জীবন, যিনি আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন।

তাকে নিয়ে কোচ নাভিদ বলেন, "জীবন ভবিষ্যতের জন্য বিনিয়োগযোগ্য একজন ক্রিকেটার, আগামী বিশ্বকাপেও খেলার যোগ্য। বয়সভিত্তিক পর্যায় ও জাতীয় লিগের অভিজ্ঞতা থাকায় দলের ভারসাম্য রক্ষাতেও তিনি উপযোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়