শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাদ পড়‌লেন সা‌কিব, আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : নিলামের তালিকায় যেই ৭ ক্রিকেটার রয়েছেন তারা হলেন—মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজেকে নিবন্ধিত করলেও, চূড়ান্ত রস্টার থেকে ছেঁটে ফেলা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

মনোনীত বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তিনি নিলামের সর্বোচ্চ দর, অর্থাৎ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। মোস্তাফিজের ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বিপরীতে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বাকি পাঁচজন ক্রিকেটারের জন্য ৭৫ লাখ রুপি করে দর নির্ধারিত হয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশের এই সাত ক্রিকেটারের মধ্যে একমাত্র রাকিবুল হাসান-ই জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি। তারp ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

এই মুহূর্তে মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বাঁহাতি এই পেসার। তার এই দারুণ ছন্দের ফলে আইপিএলের নিলামে তার দিকে আকর্ষণ থাpকবে দলগুলোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়