শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পের সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড নিজের করা নেওয়ার হাতছানি। আর চারটি গোল করতে পারলেই স্প্যানিশ ক্লাবটির হয়ে এক বছরে পর্তুগিজ মহাতারকার করা সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। 

আর কোচ শাবি আলোনসো জানিয়েছেন, রোনালদো মতো রিয়ালে ইতিহাস গড়ার পথে এগুচ্ছেন এমবাপ্পে। ------ অলআউট স্পোর্টস

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে খেলা রোনালদো ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের ক্যারিয়ার শেষ করেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। এর মধ্যে ২০১৩ সালে করেছিলেন রেকর্ড ৫৯ গোল।

অন্যদিকে পিএসজি ছেড়ে গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়া শুরুতে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্রুতই নিজেকে মানিয়ে নেন। মৌসুম শেষ করেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও।

বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করা ফরাসি এই তারকা চলতি বছর রিয়ালের জার্সিতে করেছেন ৫৫ গোল। রোনালদোকে ছাড়িয়ে যেতে এ বছর তার হাতে আছে আর চারটি ম্যাচ।

লা লিগার ম্যাচে রোববার ঘরের মাঠে সেল্‌তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর সঙ্গে এমবাপ্পের তুলনা করা হলে আলোনসো বলেন, “কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার পথে, ঠিক যেমনটা ক্রিশ্চিয়ানো করেছিল। তার উচ্চাকাঙ্ক্ষা, তার পরিসংখ্যান... সে সেরাদের মধ্যে একজন। প্রতিদিন তার সঙ্গে কাজ করা দুর্দান্ত। অন্যদের প্রভাবিত করার তার ইচ্ছা, যা ক্রিশ্চিয়ানোর মতো। আমি এখানে মিল দেখতে পাই।

সাবেক সতীর্থ রোনালদো নাকি বর্তমান শিষ্য এমবাপ্পে – কাকে এগিয়ে রাখবেন এমন প্রসঙ্গে আলোনসো বলেন, “ক্রিশ্চিয়ানো তো ক্রিশ্চিয়ানো, আর কিলিয়ান হলো কিলিয়ান। তারা দুইজনই অসাধারণ। কিলিয়ানকে পেয়ে আমরা খুবই ভাগ্যবান। এই সুবিধার সর্বোচ্চটা আমাদের কাজে লাগাতে হবে।

লা লিগায় ১৫ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৪ পয়েন্ট বেশি নিয়ে আছে তালিকার শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়