শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা ক্ষমা চাই‌লো আর্জেন্টিনার কোচের কাছে 

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত ফিফা প্রেসি‌ডে‌ন্টের বোধদয় হ‌লো। বিশ্ব  চ্যাম্পিয়ন দলের কোচ হয়েও ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে মঞ্চে সোনালী ট্রফি গ্লাভস হাতে ধরতে হয়েছিল লিওনেল স্কালোনিকে। এ ঘটনায় পরে আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চেয়েছে ফিফা।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে হাতে সাদা গ্লাভস পরে সোনালী ট্রফি নিয়ে মঞ্চে উপস্থিত হতে হয় স্কালোনিকে। ধারণা করা হচ্ছে, আয়োজকরা বিশ্বকাপ জয়ী কোচকে চিনতে না পারায় এটি হয়েছে। --- অলআউট স্পোর্টস

এই ঘটনায় তখন বিস্মিত হওয়া স্কালোনি জানান, তাকে কর্মকর্তারা চিনতে পারেননি।

তবে শনিবার বিশ্বকাপের সূচি নিশ্চিত করার অনুষ্ঠানে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে স্কালোনিকে ডেকে তার হাতে বিশ্বকাপের শিরোপা তুলে দিয়ে তিনি বলেন, “আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমি জানতাম না। অবশ্যই, বিশ্ব চ্যাম্পিয়নরা শিরোপা স্পর্শ করতে পারে। আমি ক্ষমা চাইছি, আমি জানতাম  না।

এরপর ফিফা সভাপতি হেসে বলেন, “কী সাংঘাতিক! আসলে আপনি যখন বিশ্ব চ্যাম্পিয়ন, তখন আপনাকে প্রতিদিন আরও কম বয়সী দেখায়।

আগামী ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া (২২ জুন) ও জর্ডান (২৭ জুন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়