শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

তরেসের হ্যাটট্রিক, রিয়াল বেতিসকে ৫-৩ গো‌লে হারা‌লো বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক : শনিবার (৬ ডিসেম্বর) রা‌তে এস্তাদিও দে লা কারতুজায় স্বাগতিক রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারিয়েছে সফরকারী বার্সেলোনা। বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তরেস। বাকি গোল দুটি রুনি বার্গদি ও লামিনে ইয়ামালের।
বেতিসের পক্ষে অ্যান্টনি, দিয়েগো ইয়োরেন্তে এবং ছুঁচো হার্নান্দেজ গোল করেন।

এই জয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও ১ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল তারা। ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট রিয়ালের।

১৫ ম্যাচে ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস। বল দখলে এগিয়ে থাকলেও শট নেয়ায় পিছিয়ে ছিল বার্সা। ১৬টি শটের ৮টি লক্ষ্যে রাখতে পেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পেল্লেগ্রিনির শিষ্যরা ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রেখেছে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বার্সাকে চমকে দেয় বেতিস। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্টনি। চলতি মৌসুমে ১০ ম্যাচে ৫ গোল ও ১ অ্যাসিস্ট হলো এই ব্রাজিলিয়ানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়