শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিজে কিছু করতে পারেনি, আবার রোহিত ও কোহ‌লি‌কে নিয়ে কথা বলে!‌ অ‌জিত আগরকারকে চাঁচাছোলা আক্রমণ হরভজ‌নের

স্পোর্টস ডেস্ক : রাঁচির পর রায়পুর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচেই শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। গম্ভীরের মুখে ঝামা ঘষে দিয়েছেন। বিরাট বন্দনা চলছে গোটা দেশ জুড়ে। আর এবার এই ইস্যুতে নাম না করে নির্বাচক প্রধান অজিত আগরকারকে একহাত নিলেন হরভজন সিং। দেশের প্রাক্তন অফস্পিনার খোঁচা দিয়ে বলেছেন, যারা নিজেরা বেশি কিছু অর্জন করতে পারেনি তারা কেন বিরাট–রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে?‌  

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে অর্ধশতরান করেছিলেন বিরাট। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বপ্নের ফর্মে রয়েছেন। পরপর দুই ম্যাচে শতরান করে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন বিরাটের শতরানের সংখ্যা ৮৪। অন্যদিকে, সিডনিতে শতরানের পর রাঁচিতে অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। --- আজকাল

সূত্রের খবর, ভারতীয় বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলানো হবে রোহিত ও বিরাটকে। হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে নাকি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই দু’‌জনকে রেখেই বিশ্বকাপের দলগঠনে জোর দিতে।

এই যখন পরিস্থিতি, তখন দুই তারকার পাশে দাঁড়িয়েছেন ভাজ্জি। বিরাট–রোহিত দু’‌জনের সঙ্গেই দীর্ঘদিন ধরে খেলেছেন। সেই হরভজনের কথায়, ‘‌বিরাটের মতো ক্রিকেটার এখনও খেলে যাচ্ছে সেটা দেখে আমি খুবই খুশি। কিন্তু যাঁরা নিজেরা সেরকম কিছু অর্জন করতে পারেনি তাঁরা বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করছে, সেটা দেখে খুব খারাপ লাগে। 

আমার সঙ্গেও এটা হয়েছে। আমার অনেক সতীর্থের সঙ্গেও হয়েছে। যারা অপেক্ষাকৃত কম অর্জন করেছে, তারাই অধিকাংশ সময়ে বড় ক্রিকেটারদের যোগ্যতা বিচার করে।

হরভজন নাম না করলেও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, অজিত আগরকারকে নিশানা করেছেন প্রাক্তন স্পিনার। বৃহস্পতিবার আবার আগরকারের জন্মদিন। কিন্তু জন্মদিনেই হরভজন নিশানা করলেন ভারতীয় বোর্ডের নির্বাচক প্রধানকে। প্রাক্তন স্পিনারের মতে, আগামী বিশ্বকাপে রোহিত–বিরাটের খেলা নিয়ে কোনও সন্দেহই থাকা উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়