শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক :  আ‌গের ম‌্যাচ জি‌তে‌ছি‌লো লিভারপুল। সেই জ‌য়ের ধারাবা‌হিকতা বজায় রাখ‌তে পার‌লো না তারা।

জয়ে ফেরার পরের ম্যাচেই আবার পথ হারিয়ে ফেলল লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে জাগল হারের শঙ্কাও। শেষ পর্যন্ত কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল। অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

গোলশূন্য প্রথমার্ধের পর সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। দলটির ডিফেন্ডার নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। সেই ধারা ধরে রাখতে পারল না শিরোপাধারীরা।

১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সান্ডারল্যান্ড। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

লিভারপুল ক্যারিয়ারে প্রথমবার পরপর দুটি লিগ ম্যাচে বেঞ্চে থাকতে হয় মোহামেদ সালাহকে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি মিশরীয় ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়