শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দ্বাদশ আসর শুরু হ‌বে ২৬  ডিসেম্বর। তার আগে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে ৭০ লাখ টাকায় লিটন দাসকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। 

জাতীয় দলের অধিনায়ক ছাড়াও সাবেক চ্যাম্পিয়ন দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ দেশীয় ক্রিকেটার। -- টি স্পোর্টস

প্রথমবারের মতো রংপুরে যোগ দেওয়া লিটন আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শেষে জানালেন নিজের অনুভূতি। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার বলেন, নরমালি বিপিএলে যখন নামটা শুনি তখন কয়েকটা টিমের মধ্যে রংপুর রাইডার্স ওয়ান অব দ্য বেষ্ট। রংপুরের ক্রিকেট চিন্তাধারা সবকিছু আগানো।

রংপুরকে শিরোপা জেতানোর প্রত্যায় ব্যক্ত করে তিনি বলেন, গ্যারান্টি দিতে পারবো না শিরোপার বিষয়ে। এটা কেউই দিতে পারবে না। 

আমরা চেষ্টা করবে সেরা খেলা উপহার দিতে। আমরা ব্রাঞ্চ অব প্লেয়ার যারা আছি, তারা যদি বেস্ট ক্রিকেট খেলি তাহলে সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়