শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলের মিনি নিলামের তালিকায় জায়গা পেয়েছেন। আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তি মূল্য দুই কোটি রুপি। সেই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান আছেন ভিন্ন ক্যাটাগরিতে। 

এই অলরাউন্ডারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। ১৩ পৃষ্ঠার লম্বা তালিকায় আছে মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটারের নাম। 

তবে, কেবল ফ্রাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নাম ডাকা হবে অকশনে। সাকিব, মুস্তা‌ফি‌জের সাথে তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, আনরিখ নর্খিয়া, পাথিরানা, মাহিশ থিকশানা, হাসারাঙ্গার মতো তারকারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়