শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌্যা‌শে‌জের দ্বিতীয় টে‌স্টে স্মিথ চন্দরপলের মতো চো‌খের নি‌চে স্টিকার পরে খেলবেন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট গ্যাবায় শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা যেতে পারে। রোববার (৩০ নভেম্বর) রাতে ফ্লাডলাইটে করা অনুশীলনে অজি সাবেক অধিনায়ককে এই অ্যান্টি-গ্লেয়ার স্টিকার পরে নেটে ব্যাট করতে দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুরু হতে যাওয়া ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির গোলাপি বলের ম্যাচকে সামনে রেখে তিনি এই নেট অনুশীলন করেন।

ফ্লাডলাইটে গোলাপি বল খেলতে ব্যাটারদের অসুবিধের কথা ইতোমধ্যে জানিয়েছেন অনেক ক্রিকেটার। --- অলআউট স্পোর্টস

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক এ ব্যাপারে বলেছিলেন, আলো প্রতিফলিত হলে গোলাপি বলের কালো সিমে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। জো রুট প্রশ্ন তোলেন, অ্যাশেজে আদৌ গোলাপি বলের টেস্ট রাখা উচিত কিনা। স্বয়ং স্মিথ একদা বলেছিলেন, দিনের কিছু সময় গোলাপি বল দেখা কঠিন হয়ে যায়। আচরণও লাল বলের মতো থাকে না। ব্যাটারদের জন্য এটা সত্যিই চ্যালেঞ্জিং।

গোলাপি বলের ক্রিকেটে স্মিথের অতীত রেকর্ডও খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি পিংক–বল টেস্টের ২৪ ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি (গড় ৩৭.০৪)। অথচ লাল বলের 'দিনের' টেস্টে তার রেকর্ড ঈর্ষনীয়– ১৯০ ইনিংসে ৩৫ সেঞ্চুরি, গড় ৫৮.৩১।

এ কারণেই সম্ভবত তিনি চোখের নিচে 'আই ব্ল্যাক' পরে অনুশীলন করেছেন। যাতে ফ্লাডলাইটের আলো ত্বকে পড়লে যে ঝলক তৈরি হয়, সেটা কমিয়ে তিনি বলটাকে ভালোভাবে দেখতে পান। 'আই ব্ল্যাক'-এর কাজই মূলত এটি। মার্কিন খেলোয়াড়দের নিয়মিত এটি পরে খেলতে দেখা যায়। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার শিভনারায়ন চন্দরপল এই কালো স্টিকার চোখের নিচে লাগিয়ে ব্যাটিং করার জন্য বিখ্যাত।

তার এই কালো স্টিকার পরার কারণ অনেক ক্রিকেটাররাই জানতেন না। আসলে ওই কালো স্টিকার দুটো ছিল 'অ্যান্টি-গ্লেয়ার প্যাচস'। অর্থাৎ এটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির চোখের পেরিফেরালে সূর্যের আলোর প্রভাব কমিয়ে দিতো। ফলে চন্দরপল বল দেখতে কিছুটা কম সমস্যার সম্মুখীন হতেন।

২০১৮ সালে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চন্দরপল বলেওছিলেন তা– আলো খুব বেশি হলে আমি এগুলো (আই ব্ল্যাক) পরতাম। তাতে প্রায় ৬০-৭০ শতাংশ গ্লেয়ার কমে যেতো।

চন্দরপলের চোখের নিচে কালো স্টিকার পরা নিয়ে বিশ্ব ক্রিকেটের কৌতূহলের অন্ত ছিল না। সেই কৌতূহল কি গ্যাবায় নতুন করে চাগিয়ে দেবেন স্টিভেন স্মিথ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়