শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন এমবাপ্পে, স্পর্শ করলেন রোনালদোর কীর্তি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। রোববার (৩০ ডিসেম্বর) লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। 

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা দিয়ে মাদ্রিদে রোনানদোর রেকর্ড একের পর এক ভঙ্গ বা স্পর্শ কওে চলেছেন এমবাপ্পে। এই সাফল্যের মুকুটে মধ্যে আরও একটি পালক যুক্ত হলো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপ্পে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগিজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার। 

রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চারদিন পর গতকাল আরও এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপ্পে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন। ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন। 

ওই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন এমবাপ্পে। মাত্র ৭ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে। 

চলতি মৌসুমের শুরুতে রোনালদো সম্পর্কে এমবাপ্পে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান সম্পর্কে বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি এখনো রোনালদো রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনালদোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়