শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল নিলাম: প্রথম ডাকে অবিক্রিত মুশফিক-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে প্রথম নামটি ছিল নাইম শেখের। ভালো দামও পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।

৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অন্য ক্রিকেটার ছিলেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

ক্যাটাগরি ‘বি’ থেকে বিক্রি হননি মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

তার এখনও দল পাওয়ার সুযোগ আছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিককে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার নিলামে তোলা হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়