শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের ব্যাটিং তাণ্ডব থামলো বাংলাদেশের স্পিন আঘাতে

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় আয়ারল্যান্ড। তাই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। তাঁরা দুজনে ৪.৪ ওভার তথা মাত্র ২৮ বলে ৫৭ রানের জুটি গড়েন।

এরপর আয়ারল্যান্ডের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ।

আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তানজিম হাসান সাকিব। তাঁর বলে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৫৭ রানে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। তিনি ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন।

এরপর আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন শেখ মেহেদি হাসান। তিনি নবম ওভারে ব্যাটিং তাণ্ডব চালানো টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে আউট করে সাজঘরে ফেরান।

টিম টেক্টর ২৫ বলে ৪টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে ফেরেন।

১১ বলে ১১ রান করে ফেরেন হ্যারি টেক্টর।

পরপর দুই উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে গেছে আয়ারল্যান্ডের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাট করছে আয়ারল্যান্ড।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়