শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিকান্দার রাজা হ‌য়ে উঠ‌লেন টি-‌টো‌য়ে‌ন্টির নতুন রাজা 

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন সিকান্দার রাজা। পাকিস্তান  ও শ্রীলঙ্কার সাথে চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে সমান পারফর্ম করছেন এই অলরাউন্ডার। তারই সুফল পেলেন জিম্বাবুয়ের এ ক্রিকেটার।

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রাজা। সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের এ ক্রিকেটার। এক নম্বরে থাকা রাজার রেটিং পয়েন্ট ২৮৯, আর দুইয়ে নেমে যাওয়া সাইমের রেটিং পয়েন্ট ২৬৯।

চলতি বছরের সেপ্টেম্বরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের র্শীর্ষে উঠেছিলেন রাজা। তবে দুইয়ে নেমে গেছেন তিনি। তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। টেস্টে আগের মতোই রবীন্দ্র জাদেজা। তবে দুই থেকে তিনে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান। আট ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছেন আক্রমণাত্মক এ ব্যাটার। 

পাঁচ ধাপ এগিয়ে বাবর আজম আছেন ২৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে সাইফ হাসান। আগের মতোই ১৮ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন অ্যাশেজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেড। ৭ ধাপ এগিয়ে ৩০ নম্বরে বাংলাদেশের মুশফিকুর রহিম। ৮ ধাপ করে এগিয়ে ৩৭ নম্বরে লিটন দাস ও ৪৬ নম্বরে মুমিনুল হক। ড্যারিল মিচেলকে সরিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরায় দখল করেছেন রোহিত শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়