শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নতুন মৌসু‌মে বিপিএলের ট্রফিতে আসছে পরিবর্তন 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ প্রিমিয়ার লি‌গের (‌বি‌পিএল) ট্রফির ডিজাইন নি‌য়ে সমা‌লোচনা অ‌নেক দি‌নের।  ট্রফির গঠন দে‌খে কেউ বলে হারিকেন, কেউবা ফুলদানি।  ট্রফি নিয়ে এভাবেই হাস্যরসে মাতেন দর্শকরা। 

এবার  টনক নড়েছে বিসিবির। বিপিএলের ট্রফিতে আসছে পরিবর্তন। নতুন মৌসুমেই দেখা যাবে নতুন ট্রফি। --- ডেই‌লি ক্রিকেট

পরিবর্তন কিংবা বদলে ফেলা- এ যেন বিসিবির অলিখিত নিয়ম। তারই ধারাবাহিকতায় আবারও আসছে বিপিএলের লোগোতে পরিবর্তন। বারোতম আসরে নতুন লোগোর কথা চিন্তা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।

গুঞ্জন ছিল বিপিএলে বাড়তে পারে দলসংখ্যা। অবশেষে সেটাই সত্যি হয়েছে। আগে প্রকাশিত পাঁচ দল থাকছে বিপিএলে। তাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। অফিশিয়ালি নোয়াখালীর যুক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি।

৩০ নভেম্বর হবে বিপিএলের নিলাম। নিলামের জন্য আগ্রহ প্রকাশ করেছে পাচশ বিদেশি ক্রিকেটার। সেখান থেকে যাচাই-বাছাই করে ২৫০ জনকে নিলামে রেখেছে বিসিবি। 

এখান থেকে যত খুশি তত ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। তবে মানতে হবে বাজেট নিয়ে রুলস। দেশিদের মধ্য থেকে কমপক্ষে ১২জন ক্রিকেটারকে নিতে হবে।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল, শেষ ১৬ জানুয়ারি। তবে বরাবরের মতো ঢাকা পর্ব দিয়ে নয়, সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়