শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা

স্পোর্টস ডেস্ক : পরাজয় স্বীকার করে নিচ্ছে ভারত। অন্তত গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন শেষে এই কথাই লেখা যায়। পাহাড়সম ৫৪৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ২৭। এখনও পিছিয়ে ৫২২ রানে। শেষ দিন প্রোটিয়াদের চাই আর আট উইকেট।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান তুলেছিল। ৪৮৯ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। শতরান করেছিলেন সেনুরান মুথুস্বামী। মার্কো জানসেন করেছিলেন ৯৩ রান। জবাবে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ব্যাটের পাশাপাশি বল হাতে ছয় উইকেট নিয়েছিলেন জানসেন। ভারতকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তুলে ফেলে ২৬০/‌৫। এগিয়ে থাকা ৫৪৮ রানে। ভারতকে জিততে হলে করতে হবে ৫৪৯।  --- আজকাল

চতুর্থ দিন প্রায় ৫ ঘণ্টা ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ৭০ ওভারে এল ২২৬ রান। ওভার প্রতি তিন রানের একটু বেশি। তারা চাইলে দ্রুত গতিতে রান করতে পারত। সেটা করতে গিয়ে উইকেট পড়লেও কিছু হত না। কিন্তু তা না করে ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষা করলেন বাভুমা। সেখানেই দেরি হল। 

শতরানও এল না। ৯৪ রানে থামলেন তিনি। অবশেষে ২৬০ রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। রবীন্দ্র জাদেজা পেলেন চার উইকেট। ৫৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৭। পঞ্চম দিন জিততে আরও ৫২২ রান করতে হবে তাদের। 

যা কার্যত অসম্ভব। দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ৮ উইকেট। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল (‌৬)‌ ও যশস্বী জয়েসওয়াল (‌১৩)‌। যশস্বীকে ফিরিয়েছেন জানসেন। হার্মার ফেরান রাহুলকে।

উইকেটে রয়েছেন সাই সুদর্শন (‌২)‌ ও কুলদীপ যাদব। চার নম্বরে গম্ভীর নামিয়েছেন কুলদীপকে। যিনি প্রথম ইনিংসে ১৩৪ বল খেলেছিলেন। এত বল আর কোনও ভারতীয় ব্যাটার খেলতে পারেননি। তবে সুদর্শন বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচেছেন। বুধবার কতক্ষণ টেকে ভারতীয় ব্যাটিং সেটাই দেখার।

গুয়াহাটি টেস্ট হারলে নিউজিল্যান্ডের পর ফের ঘরের মাঠে হতে হবে হোয়াইটওয়াশ। আর ড্র হলে সিরিজ ১–০ জিতবে দক্ষিণ আফ্রিকা। আপাতত এর বাইরে ম্যাচের আর কোনও ফলাফল সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়