শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রাই‌জিং স্টারস এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থে‌কে লড়াই ক‌রে সুপার ওভা‌রে হে‌রে‌ছে বাংলা‌দেশ। ২০১৯ সালে এই পাকিস্তানের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। 

রোববার (২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ 'এ' দল। রিপন মন্ডল এবং রাকিবুল হাসানের বোলিং তোপে পাকিস্তান শাহিনকে ১২৫ রানে আটকে দেয় বাংলাদেশ।

শাহিনসের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। এছাড়াও, আরাফাত মিনহাস ২৫ এবং মাজ সাদাকাত করেন ২৩ রান। বাংলাদেশের হয়ে রিপন ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট নিয়েছেন রাকিবুল। -- সময় নিউজ

জবাব দিতে নেমে এক সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারবে বাংলাদেশ। পাক স্পিনার সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল তারা। তবে শেষ দিকে রাকিবুলের ২৪, সাকলাইনের ১৬ এবং রিপনের ১১ রানের উপর ভর করে নাটকীয়ভাবে ম্যাচটি টাই করে বাংলাদেশ। যদিও শেষ ওভারে ৭ রান লাগলেও তা নিতে পারেনি তারা।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বল করেন ডানিয়াল। সোহান প্রথম বলে এক রান নিয়ে সাকলাইনকে স্ট্রাইক দেন। ডানিয়ালের পরের বলটি ওয়াইড হয়ে চার হয়ে যায়। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান এই পেসার। ওভারের দ্বিতীয় বলে সাকলাইনকে নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান তিনি। তার পরের বলেই জিসানকে বোল্ড করেন ডানিয়াল। তাতে ৬ রানেই শেষ হওয়া বাংলাদেশের ইনিংস।

সুপার ওভারে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি পাকিস্তান। রিপন মন্ডলের করা প্রথম চার বলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস। তাতে সর্বোচ্চ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়