শিরোনাম
◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল

স্পোর্টস ডেস্ক : শনিবার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। সফরকারীদের পক্ষে মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস-হোয়াইট গোল করেন।

এদিন পুরো ম্যাচে ১৩টি শট নিয়ে ৩টি গোল আদায় করে নিয়েছে নটিংহ্যাম। কিন্তু ২০টি শট নিয়েও একটি গোল করতে পারেনি লিভারপুল।

এটি লিগে সবশেষ সাত ম্যাচে অলরেডদের ষষ্ঠ হার। টানা পাঁচ ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পাওয়া বর্তমান লিগ চ্যাম্পিয়নরা১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে। --- সময়‌নিউজ

বিপরীতে নটিংহ্যাম শেষ ২ ম্যাচে টানা জয় পাওয়ার পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠেছে।

এদিন ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো নটিংহ্যামকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬) ব্যবধান দ্বিগুণ করেন সাভোনা। এরপর ৭৮ মিনিটে গিবস-হোয়াইটের গোলে বড় জয় নিশ্চিত হয় নটিংহ্যামের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়