শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপাল‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকা‌পের সে‌মিফাইনালে ইরান

স্পোর্টস ডেস্ক : নেপালকে পাত্তাই দিল না ইরান। দাপুটে ম্যাচ খেলে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার (২২ নভেম্বর) নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারায় ইরান। প্রথমার্ধে দলটি এগিয়ে ছিল ২৪-৩ ব্যবধানে।

টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিল ইরান। নেপালকে হারিয়ে আবার জয়ে ফিরল তারা।

ছয় মিনিটের মধ্যে নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে নেপালকে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন তারা এগিয়ে ছিল ২৪-৩ পয়েন্টে। প্রথমার্ধ ইরান শেষ করে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে।

দ্বিতীয়ার্ধও ছিল একপেশে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ইরান এ অর্ধে পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠেনি। এ অর্ধে তারা ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে। নেপাল তুলতে পারে ৮ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়