শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। ক্রিকেট খেলোয়াড়রা যাতে ৮ মাস মাঠে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফুটবল খেলোয়ারদের জন্য বিকল্প মাঠ নির্বাচন করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে আজ দুপুরে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুন প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া। 

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়ার, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়