শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পিএসএল দল মালিকের

স্পোর্টস ডেস্ক : পাক ক্রিকেটে লেগে গেল গৃহযুদ্ধ!‌ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সুপার লিগের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন পিএসএলের দল মুলতান সুলতানসের মালিক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে পাক ক্রিকেট বোর্ড যে আচরণ করছে সেটা যদি ভবিষ্যতেও চালিয়ে যায় তাহলে আইনি পদক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না।

মুলতান সুলতানসের মালিক আলি খান তারিন প্রকাশ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনা করেছেন। এহেন আচরণে পিএসএলের চুক্তিভঙ্গ হচ্ছে, এই মর্মে পিসিবির তরফ থেকে নোটিস দেওয়া হয় তারিনকে। কিন্তু সেই নোটিস তিনি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলেন। তারপর থেকেই পিসিবি এবং পিএসএল কর্তৃপক্ষ কেউই তারিনের সঙ্গে যোগাযোগ করছেন না বলে অভিযোগ। 

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে বোর্ডের তরফে জরুরি ইমেল পাঠানো হয়েছে, বাদ পড়েছে মুলতান সুলতানস। আর এই ঘটনায় ক্ষিপ্ত তারিন। এক্স হ্যান্ডেলে দীর্ঘ বিবৃতিতে তিনি লেখেন, ‘গত একমাস ধরে পিএসএলের ম্যানেজমেন্টকে একাধিকবার ইমেল পাঠানো হয়েছে। আইনি চিঠি, ইমেল, বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো ইমেল–কোনওটারই জবাব আসেনি।  -- আজকাল

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো জানতে চাইছে, ভ্যালুয়েশন অ্যান্ড রিনিউয়াল প্রক্রিয়ায় মুলতান সুলতানসকে কেন বাদ দেওয়া হয়েছে। কিন্তু কোনও প্রশ্নের উত্তর নেই। স্পষ্টভাবে বলতে গেলে, পিএসএল ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না।

পাক বোর্ড এবং পাক লিগের কর্তাদের খোঁচা মেরে তারিন জানিয়েছেন, চায়ের কাপ হাতে কথা বললেই যাবতীয় সমস্যা মিটে যায়, কিন্তু অহেতুক অহঙ্কারের কারণেই জটিলতা বাড়ছে। এক্স হ্যান্ডেলে তাঁর হুঙ্কার, ‘যদি এভাবেই আমাদের এড়িয়ে চলতে থাকে বোর্ড, তাহলে না চাইতেও আমাদের আইনি পদক্ষেপ করতেই হবে।’ প্রসঙ্গত, পিএসএলে আরও দু’টি নতুন দল যোগ করতে চাইছে পাক বোর্ড। সেই নিয়ে নিলামও হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। কিন্তু তার আগে বড় সমস্যা পিএসএলকে ঘিরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়