শিরোনাম
◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি’র মিস ম্যানেজমেন্টে তৃণমূলে খেলার উন্নতি হচ্ছেনা, আমাদের দুই প্রতিবেশি সীমান্তের একটি দেয় ফেনসিডিল একটি দেয় ইয়াবা: আসিফ আকবর

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিসিবি’র মিস ম্যানেজমেন্ট রয়েছে। যার কারণে তৃণমূলের কোনো কথা বা সমস্যা ঢাকায় গিয়ে পৌঁছাচ্ছে না বিসিবির কর্নধাররাও জেলা উপজেলার পর্যায়ে আসে না। তাই তৃণমূলের ভালো খেলোয়াড় আসছে না। বিসিবি’র মিস ম্যানেজমেন্টে তৃণমূলে খেলার উন্নতি হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আসিফ আকবর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রিড়া সংস্থা পরিদর্শণে এসে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, আমাদের দেশে সীমানা দুটি দেশের সাথে ভাগ হয়েছে। একটি ভারত আরেকটি মিয়ানমার। আমাদের সীমান্তের দুই প্রতিবেশির একটি দেয় ফেনসিডিল আরেকটি দেয় ইয়াবা। আরো যদি কয়েকটা দেশ থাকতো তবে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেতো। তাই আমাদের তরুন ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলার বিকল্প নেই। তৃণমূলের মাঝে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে মাদক থেকে তাদের বাঁচাতে হলে। মাদক থেকে বাঁচাতে খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে তাদের।

তিনি আরো বলেন, ওয়েষ্টইন্ডিজ বা সাবিকুল হাসানের দিকে আমাদের তাকালে হবেনা। আমাদের তৃণমূলের উদিয়মান প্রতিটি সাকিবুল,মুশফিক, মাশরাফিদের দিকে তাকাতে হবে। তাদের যতœ নিলে আগামীতে খেলায় উন্নত হবে বাংলাদেশ। প্রতিটি স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাটাকে পৌছে দিতে হবে।  

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র ডিরেক্টর হাসানুজ্জামান, বিসিবির আম্পায়ার শাকির, বিসিবির সাধারণ প্রশাসন বিভাগের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ।

পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের বর্তমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়