শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী কাবাডি বিশ্বকাপে থাইল‌্যা‌ন্ডের প্রথম জয়, নেপালের টানা দ্বিতীয় জয়

‌নিজস্ব প্রতি‌বেদক : নারী কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।

দারুণ লড়াই জমিয়ে তুলল থাইল্যান্ড ও উগান্ডা। এক পর্যায়ে ১৬-১০ পয়েন্টে এগিয়ে ছিল উগান্ডা। এরপর ঘুরে দাঁড়াতে শুরু করে থাইল্যান্ড। ২০-২০ সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে উগান্ডার উপর আধিপত্য করতে শুরু করে থাইল্যান্ড। ৪২-৩০ ব্যবধানে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় থাই মেয়েরা। উগান্ডা পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি, ম্যাচ হেরে যায় ৫১-৩৭ পয়েন্টে।

ভারতের কাছে ৬৫-২০ পয়েন্টে হেরে এ আসর শুরু করেছিল থাইল্যান্ড। অন্যদিকে টানা দুই ম্যাচ হারল উগান্ডা, নিজেদের প্রথম ম্যাচে তারা ৪২-২২ পয়েন্টে হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে।

নেপালের টানা দ্বিতীয় জয় ----

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপাল। পোল্যান্ডকে বুধবার তারা হারিয়েছে ৬৩-২৫ পয়েন্টে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে পোল্যান্ডকে চেপে ধরে নেপাল। চার মিনিটের মধ্যে একবার পোলিশদের অলআউট করে দেয় তারা। প্রথমার্ধ নেপাল শেষ করে ৩১-৯ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও পোল্যান্ডকে কোণঠাসা করে রাখে নেপাল। ম্যাচ জিতে নেয় ৬৩-২৫ পয়েন্টে। 

জাঞ্জিবারকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল নেপাল। অন্যদিকে ইরানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শুরুর পর পোল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছিল জাঞ্জিবারের কাছে। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ হারল পোলিশরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়