শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী কাবাডি বিশ্বকাপে ইরা‌নের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। বুধবার (১৯ ন‌ভেম্বর) আসরের ম্যাচ শুরুর তৃতীয় দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে গত আসরের ফাইনালিস্টরা হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও আধিপত্য নিয়ে জিতেছে ইরান।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা জাঞ্জিবারকে শুরু থেকেই কোণঠাসা করে ফেলে। ১১তম মিনিটে প্রতিপক্ষকে যখন প্রথমবার অলআউট করে তারা, তখন ইরানের ২০ পয়েন্ট, জাঞ্জিবারের মাত্র ১। ইরান প্রথমার্ধ শেষ করে ২৮-৩ পয়েন্টে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আবার অলআউট হয় জাঞ্জিবার। ওই সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৫-৮। ম্যাচে মোট তিনবার অলআউট হয়েছে আফ্রিকান দেশটি—খেলার ৩ মিনিট বাকি থাকতে তৃতীয়বার অলআউট হয় তারা। ইরান তখন এগিয়ে ছিল ৪৫-১৩ ব্যবধানে। শেষ পর্যন্ত ৫১-১৫ তে ম্যাচ শেষ করে তারা।

ম্যাচের পর ইরান অধিনায়ক আসমা ফাকরি* বলেন, ‘টানা তৃতীয় জয় পেয়ে আমরা খুবই খুশি। বাংলাদেশে এই বিশ্বকাপ খেলতে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের দল অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলে গড়া, আমাদের কোচ এভাবেই দলটাকে গড়েছেন।

বিশ্বকাপের আয়োজন সম্পর্কে ইরান অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো আয়োজন করেছে। এখানকার আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি। বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়, তবে আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়