শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় নারী দ‌লের সিরিজ বাতিল হ‌তে পা‌রে

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভেস্তে যেতে পারে ভারত–বাংলাদেশ সিরিজ। 

ডিসেম্বরে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন হরমনপ্রীতদের। কিন্তু বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সেই সিরিজ আপাতত না হওয়ার সম্ভাবনা বেশি। যদিও বাতিল এখনই বলা হচ্ছে না। তবে কবে হরমনপ্রীত কৌররা বাংলাদেশের মুখোমুখি হবেন, তা নিশ্চিত করে বলা হয়নি। ----- আজকাল

ডিসেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের মহিলা দলের। যা আইসিসি ফিউচার ট্যুরের অন্তর্গত। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ওই টুর্নামেন্ট দিয়েই অভিযান শুরু করার কথা ভারতের। তবে সেটা পিছিয়ে যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, ‘দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক জটিলতা।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প খুঁজছে ঠিকই, তবে তা পাওয়া মুশকিল। কারণ জানুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা দল।

একই পরিস্থিতি ঘটেছিল পুরুষ দলের সঙ্গেও। গত আগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত–বাংলাদেশের। বাংলাদেশের মাটিতে সিরিজটি আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা প্রথম থেকেই ছিল। 

সেই জল্পনা সত্যি করে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সিরিজটি। পরিবর্তে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সফরটিও বাতিল করা হয়েছিল। এবার হরমনদের সিরিজও বাতিল হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়