শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই‌য়ে গ্রুপ 'এ'এর ম‌্যা‌চে  জার্মানি ৬-০ গো‌লে হা‌রি‌য়ে দেয় স্লোভা‌কিয়া‌কে। লাইপজিগে স্লোভাকিয়াকে কোনোপ্রকার পাত্তাই দেয়নি তারা। প্রথম হাফে চারটি গোলের পর দ্বিতীয় হাফেও দুইবার বল জালে জড়ায় জার্মানরা।

ম্যাচের ১৮তম মিনিটে কিমিচের ক্রস থেকে হেডে গোল করেন ওল্টেমাডে। ২৯ মিনিটে জিন্যাব্রি এবং ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন লিরয় সানে। ম্যাচের ৬৪ মিনিটে কিমিচের বদলি হিসেবে নামেন বাকু। তার তিন মিনিট পরই জালের দেখা পান এই ডিফেন্ডার। চার বছর পর জাতীয় দলের জয়ে গোল করলেন বাকু। আর ৭৯তম মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছর বয়সি তারকা আসান ওউয়েদ্রাগো। --- সময়‌নিউজ

এবারের বাছাইয়ে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে স্লোভাকিয়া হারলেও এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে তাদের সামনে। গ্রুপ রানার্স আপ হওয়ায় প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে তারা।

নেদারল্যান্ডস ৪-০ লিথুনিয়া

এদিকে গ্রুপ 'জি'-এর ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে সহয় জয় পেয়েছে নেদারল্যান্ডসও। তাতে তারাও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। ডাচদের হয়ে গোল করেছেন রেইন্ডার্স, গাকপো, সিমন্স এবং মালান।

একই গ্রুপে পোল্যান্ড মাল্টাকে ৩-২ গোলে হারায়, যার ফলে গ্রুপ রানার্স আপ হয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়