শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

প্রীতি ম্যাচে রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টায়। মূলত বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আনচেলত্তির দল।

ব্রাজিলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবার অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি ব্রাজিলের। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরেছে তারা। অক্টোবরের প্রীতি ম্যাচে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়াকে হারালেও জাপানের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে হেরেছে ৩-২ গোলে। 

 এর আগে ২০২৩ সালে লিসবনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। আজকের ম্যাচ কার্লো আনচেলত্তির দলের সামনে বলিভিয়া ও জাপানের বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার লড়াই। 
 
তেরেঙ্গানাসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে ফিরতে পারেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। অবশ্য হুগো সৌজাকে গোলবারে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 
 
 লেফট ব্যাকে দেখা যেতে পারে মোনাকোয় খেলা কায়ো হেনরিককে। তবে রাইট ব্যাকে এদের মিলিতাওকে পরীক্ষা করে দেখতে পারেন কোচ। সেন্টার ব্যাকে শুরুর একাদশে থাকতে পারেন পিএসজিতে খেলা মার্কিনিয়োস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েস। 
 
মিডফিল্ডে কাসেমিরো একাদশে থাকা এক প্রকার নিশ্চিতই বলা যায়। তার সঙ্গে দেখা যেতে পারে ব্রুনো গিমারেজকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন বা প্লে মেকারের ভূমিকায় দেখা যেতে পারে। রদ্রিগো গোয়েসকে তার সঙ্গে পজিশন অদল-বদল করাতে পারেন কোচ। ফরোয়ার্ড লাইনে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে এস্তেভাও উইলিয়ামের। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকতে পারেন ভিনিসিউস জুনিয়র। 
 
অন্যদিকে সেনেগালও ছেড়ে দেওয়ার মতো দল নয়। দলটির অধিকাংশ ফুটবলার খেলেন ইউরোপের লিগে। সাদিও মানে কিংবা ক্লদিও কাউলিবালি সৌদি লিগে যাওয়ার আগে ইউরোপ মাতিয়ে গেছেন। নিকোলাস জ্যাকসন খেলেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। এছাড়া ইসমাইল সার, পাপে গুয়েরা তো আছেনেই। 
 
 ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: এদেরসন মোরালেস (ফেনারবাচে), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তোভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)। 
 
সেনেগালের সম্ভাব্য শুরুর একাদশ: এডওয়ার্ড মেন্ডি (আল আহলি). অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়