শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : আ‌গের দিন বৃহস্প‌তিবারও বড় ব‌্যবধা‌নে হে‌রে‌ছি‌লো বাংলা‌দেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। 

এফআইএইচ বিশ্বকাপ বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৪ ন‌ভেম্বর) ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামেই বৃহস্পতিবারের ম্যাচে সিগফ্রাইড আইকম্যানের দল পরাজিত হয়েছিল ৮-২ ব্যবধানে। 

নিয়মানুযায়ী তিন ম্যাচের দুটিতে জয়ী দল খেলবে আগামী বছর হতে যাওয়া হকি বিশ্বকাপ বাছাই। সেখানে প্লে-অফের এক ম্যাচ বাকি থাকতেই সেই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করল সফরকারী পাকিস্তান। 

এদিন, ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে দেন সুফিয়ান খান। প্রথম কোয়ার্টারে এরপর আর কোনো গোল করতে পারেনি সফরকারীরা।

১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটিও করেন সুফিয়ান। ৩০ মিনিটে রানা ওয়াহিদ আশরাফের স্টিক থেকে তৃতীয় গোল। একই মিনিটে পেনাল্টি কর্নারে জাল কাঁপান রানা ওয়ালিদ। 

তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে পঞ্চম গোলের দেখা পায় পাকিস্তান। ফিল্ড প্লে থেকে গোল আদায় করে নেন হান্নান শহীদ। প্রথম দুই কোয়ার্টারে কয়েকবার আক্রমণের ঝলক দেখালেও পেনাল্টি কর্নার পায়নি বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারে এসে খোলে সেই দুয়ার। তবু তা কাজে লাগাতে পারেননি আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারে বাংলাদেশকে তেমন কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। ৫৩ মিনিটে আফরাজ ও ৫৭ মিনিট একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন রানা ওয়াহিদ। ৫৯ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকান পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। এ‌দিন বাংলা‌দেশ শত চেষ্টা ক‌রেও এক‌টি গোল কর‌তে পা‌রে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়