শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাশে‌জের আগে বাগযুদ্ধ, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ কটাক্ষ কর‌লেন ইংল্যান্ডের কৌশল নি‌য়ে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ়‌ের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। সিরিজ়‌ শুরুর এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল কথার লড়াই। ইংল্যান্ডের পেসারদের কটাক্ষ করলেন স্মিথ। জানালেন, অস্ট্রেলিয়ার পিচে যে ধরনের বোলারেরা সাফল্য পান, ইংল্যান্ডের পেসারেরা হয়তো সেটা পাবেন না। স্মিথের মতে, অস্ট্রেলিয়ায় শুধুমাত্র জোরে বোলিং নয়, কাজে লাগাতে হবে সুইংও।

২১ নভেম্বর পার্থে প্রথম টেস্ট। ইংল্যান্ড দলে রেখেছে পাঁচ পেসার মার্ক উড, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টং এবং ব্রাইডন কার্সকে। সঙ্গে বেন স্টোকসও বল করতে পারবেন। --- আনন্দবাজার

জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড অবসর নেওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে ইংল্যান্ড। স্মিথের মতে, ইংল্যান্ড দলে সুইং করানোর মতো পেসার নেই।

স্মিথ বলেছেন, “সুইং হলে খেলা সব সময়েই সমস্যার। যা ভাবেন ঠিক তার উল্টো দিকে বল আসবে। এত বছর ধরে জোরে বোলারদের খেলতে গিয়ে সেটাই দেখেছি।”

ইংল্যান্ডের বোলিং বিভাগ যে শক্তিশালী, তা স্বীকার করেছেন স্মিথ। তবে অস্ট্রেলিয়ায় না খেলার অভিজ্ঞতা তাদের ভোগাতে পারে বলেও জানিয়েছেন। স্মিথের ব্যাখ্যা, অস্ট্রেলিয়ায় সফল হতে গেলে শুধু গতি নয়, হাওয়ার সাহায্য নিয়ে বলে সুইংও করাতে হবে। সেই বল খেলতে ব্যাটারদের সবচেয়ে সমস্যা হয়।

স্মিথ মজা করে এটাও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কিছু কিছু পিচে এতটাই ঘাস থাকে যে তাতে ডালপালাও দেখা যেতে পারে। তাঁর কথায়, গতির সঙ্গে আপনি যদি সুইংও করাতে পারেন তা হলে খুবই ভাল। কারণ বেশির ভাগ সময়ে স্লোয়ার বোলারদের বল খেলতে অসুবিধা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়