শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মি আবার বা‌র্সেলোনায় ফিরতে চাই, আবেগপ্রবণ লিও‌নেল মেসি 

স্পোর্টস ডেস্ক : আচমকাই বার্সেলোনার মাঠে হাজির লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে–অফে তোলার পরের দিনই আচমকা বার্সেলোনার ঘরের মাঠে হাজির হলেন লিওনেল মেসি। নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যুতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন মেসি। 

স্প্যানিশ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চাই। আমরা সবাই শহরটাকে খুব মিস করি। সেখানে আমাদের ঘর আছে, অনেক স্মৃতি আছে, তাই আমরা ফেরার ব্যাপারে নিয়মিতই কথা বলি।

বার্সেলোনার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। তবুও তাঁকে বার্সা ছাড়তে হয়েছিল। কাঁদছেন তিনি কাঁদছেন, সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এহেন মেসি এখন ইন্টার মায়ামি কাঁপাচ্ছেন। বার্সা ছাড়লেও এখনও তা তাঁর হৃদয়ে। এখনও তিনি বার্সাকে অনুভব করেন। 

নতুন করে তৈরি হওয়া ন্যু ক্যাম্পে মেসির পা পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা। একাধিক ছবি দিয়েছেন মেসি। সেখানে তাঁকে ফাঁকা স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার দু’টি ছবিতে তিনি বাইরের রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন স্টেডিয়ামের দিকে। 

মেসি লিখেছেন, গত রাতে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, যাকে আমি অনুভব করি হৃদয় দিয়ে। আমিই ছিলাম সুখীতম মানুষ। আশা করি আবার একদিন আমি ফিরতে পারব এখানেই।

প্রায় দু' বছর পরে ন্যু ক্যাম্পে পা রাখার পরে মহাতারকা বলেন, ''আমি এক অদ্ভুত অনুভূতি নিয়ে বার্সেলোনা ছেড়েছিলাম। শেষ মরশুমটা ছিল দর্শকহীন। কারণ তখন মহামারি চলছিল। প্রায় পুরো জীবন এখানে কাটানোর পর ওভাবে বিদায় নেওয়া ছিল অবিশ্বাস্য একটা ব্যাপার।

লা মাসিয়া থেকে বিশ্ব শাসন করেন মেসি। তাঁর ভাষায়, ''শৈশবে আমার এখানে আসাটা ছিল আশীর্বাদের মতো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই ক্লাব ও শহরে।'' এই বার্সা শহর জানে তাঁর প্রথম সবকিছু। 

২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেক ঘটে মেসির। পরে ৭৭৮টি ম্যাচ তিনি খেলেছেন বার্সার জার্সিতে। তারপর সেই জার্সিতে তিনি ইতিহাস গড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়