শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্জেন্টিনার তিন ফুটবলার ভ্যাকসিন না নেওয়ায় দল থেকে বাদ প‌ড়ে‌ছেন 

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচে খেলতে পারবেন না আতলেতিকো মাদ্রিদের তিন ফুটবলার হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনার। ভ্যাকসিন না নেওয়ায় অ্যাঙ্গোলার বিপক্ষে আগামী শুক্রবারের প্রীতি ম্যাচের দল থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বছরের শেষ প্রীতি ম্যাচটি খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। --- অলআউট স্পোর্টস

আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশে প্রবেশের পূর্বে ভ্রমণকারীদের মশাবাহিত রোগ ইয়োলো ফিভারের সংক্রমণ রোধের জন্য ভ্যাকসিন নিতে হয়।

কিন্তু আলভারেস, সিমিওনে ও মোলিনা সময় মতো এই কাজ সম্পন্ন করতে না পারায় সোমবার তাদেরকে বাদ দেওয়ার কথা জানায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

ডান হাঁটুর চোটে গত বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দল থেকে আগেই ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন মাক আলিস্তের ও লিসান্দ্রো মার্তিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এদের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন। তিনি মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের ভাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়