শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস 

স্পোর্টস ডেস্ক :  আফ্রিকার দেশ উগান্ডা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিলো। কাতারে যুবা বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স অনূর্ধ্ব–১৭ দলকে ০-১ গোলে হারাল উগান্ডা অনূর্ধ্ব-১৭ দল। ইউরোপের এই পরাশক্তিকে হারিয়ে ৪৮ দলের বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিটও কেটেছে তারা।

অবশ্য উগান্ডার কাছে হারলেও গ্রুপ পর্বের বাধা উতরাতে পেরেছে ফ্রান্স অনূর্ধ্ব–১৭ দল। গ্রুপ ‘কে’ এর দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াই জমে উঠে। গ্রুপপর্বের তিনটি ম্যাচ শেষে ফ্রান্স, উগান্ডা, কানাডা, আর চিলি তিনটি দলেরই সমান ৪ পয়েন্ট দাড়ায়। তাতে পরের পর্বে যাওয়ার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে যায় গোল ব্যবধান।  ---- টি স্পোর্টস

গ্রুপ ‘কে’ এর চারটি দলই এক জয়, এক হার এবং একটি ম্যাচ ড্র করে। তবে গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপের পরের পর্ব নিশ্চিত করে ফ্রান্স। কানাডা আর উগান্ডার গোল ব্যবধান শূন্য হলেও মুখোমুখি লড়াইয়ে উগান্ডাকে হারানোয় পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে শেষ করে কানাডা। আর গ্রুপ পর্বে সেরা দুইয়ে না থাকলেও প্রতিযোগিতার মোট ১২টি গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা সেরা আট দলে থেকে নক-আউট পর্ব নিশ্চিত করে উগান্ডা।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোখে চোখ রেখেই লড়েছে উগান্ডা। দৃঢ় রক্ষণভাগ আর ভয়ডরহীন আক্রমণাত্মক খেলার মিশ্রণে উগান্ডা তরুণরা ফরাসিদের পুরো ম্যাচজুড়ে চাপে রাখে। ম্যাচের ১৫ মিনিট পার হতেই উগান্ডার জেমস বোগেরের গোলই ব্যবধান গড়ে দেয়। ডি-বক্সের ভেতর থেকে বাঁকানো এক শটে বল পাঠান জালের কোণে। আফ্রিকার দেশটির ফুটবল ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়েই থাকবে এই মুহূর্ত।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা-ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতে পরের পর্বে পা রাখে আলবিসেলেস্তা যুবারা। দুই জয় আর এক ড্রয়ে ব্রাজিলও গ্রুপসেরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়