শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

সিলেট টেস্টের প্রথম দিনে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে সফরকারী দল। তবে রান যোগ করেছে ১৬টি। তাতেই প্রথম ইনিংসে ২৮৬ রানে শেষ হয়েছে আইরিশদের ইনিংস।

আগের দিনে ক্যাচ মিসের হতাশা থাকলেও দিনটা বাংলাদেশের বলা চলে। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ধীরস্থির ৫৯ রানের ইনিংসে ৯০ ওভারে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা।

বাংলাদেশের স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট। অভিষিক্ত হাসান মুরাদ দুটি। তাইজুল ইসলামও নেন এক উইকেট-দিনের শেষ বলে জর্ডান নেইলকে এলবিডব্লু করে। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদও একটি করে উইকেট নেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে ব্যাটিংয়ের অপেক্ষা দীর্ঘায়িত করেনি বাংলাদেশ। প্রথম ওভারের শেষদিকে ম্যাথিউ হ্যাম্পিয়ারসকে ফেরানোর পর ব্যারি ম্যাকার্থিও ফেরেন দ্রুত। ফেরার আগে ম্যাকার্থি আনেন ৩১ রান। সকালে টাইগার কাজ সহজ করে দেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

২৮৬ রান সামনে রেখে লাক্কাতুরার মাঠে লড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়