শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয়

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা কে,  অনেকের মতে লিওনেল মেসি ও অ‌নে‌কের ক্রিশ্চিয়ানো রোনালদো।  তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও বিষয়টি দেখছেন ভিন্নভাবে।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুবারের বিশ্বকাপজয়ী রোনালদো স্পষ্ট জানিয়েছেন— ক্রিস্তিয়ানো তাঁর চোখে সর্বকালের সেরা নন। তবে রোনালদো নাজারিওর মতে, পর্তুগিজ অধিনায়ক ইতিহাসের শ্রেষ্ঠ ১০ জন ফুটবলারের একজন।

নাজারিও বলেন, ‘ক্রিস্তিয়ানো অবিশ্বাস্য। সব পজিশন থেকে, সবভাবে গোল করেছেন। এটা সহজ নয়। তিনি নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ। কিন্তু সর্বকালের সেরা? আমি একমত নই। আমি তাকে টপ ১০-এর মধ্যে রাখব।

নিজেকে নিয়ে বাড়তি মন্তব্য করা পছন্দ করেন না নাজারিও। নিজের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এসব আলোচনায় অংশ নিতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী। আমি চাই, মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি নিজে না।’

নাজারিওর মন্তব্যের আগে পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ার ও উত্তরাধিকার নিয়ে কথা বলেছিলেন। তাঁর মতে, নিজের সাফল্য বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করে না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো বলেন, ‘বিশ্বকাপ না জিতলেও আমার অর্জন কম নয়। মানুষ বলে, ক্রিস্তিয়ানোকে বিশ্বকাপ জিততেই হবে। না। আমি দেশকে তিনটি ট্রফি এনে দিয়েছি। আগে পর্তুগালের কোনো শিরোপা ছিল না। আমি খুশি— এটাই যথেষ্ট।

২০২৬ বিশ্বকাপ হতে পারে ক্রিস্তিয়ানোর শেষ বড় টুর্নামেন্ট—যেখানে তিনি ইতিহাস পুনর্লিখনের সুযোগ পাবেন। তথ‌্যসূত্র, টি স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়