শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌নোভাক জো‌কো‌ভিচ ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন

স্পোর্টস ডেস্ক : ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর বয়সি এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন। ------ সময়‌নিউজ

এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

ম‌্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনালসে তিনি খেলবেন না। কাঁধের চোট তাকে ভোগাচ্ছে। সার্ব তারকা বললেন, ‘অসাধারণ লড়াই—তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে।

 এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়